• সমগ্র বাংলা

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় তাল গাছ রোপণ করলো ঝিনাইদহ হাইওয়ে পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ।

আজ ৯ অক্টোবর (বুধবার) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোরায় মাঠ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে অংশ নেয় আরাপপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, “প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে ২০০টি তালগাছের চারা রোপণ করা হবে।”

তিনি আরও বলেন, তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি ছায়া দেয়, সৌন্দর্য বাড়ায় এবং পরিবেশ সংরক্ষণেও সাহায্য করে। স্থানীয়রা হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বৃক্ষরোপণের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৩

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

  • company_logo