• সমগ্র বাংলা

কালীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের শিশু মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।

জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরটিসির উপসহকারী প্রকৌশলী বহ্নি শিখা, শিশু মেলা আইডিয়াল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা কন্যাশিশুর অধিকার রক্ষা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৩

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

  • company_logo