• সমগ্র বাংলা

উলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রয় করার অপরাধে মাছ জব্দ ও মৎস্য ব্যবসায়ীর আর্থিক জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৬ অক্টোবর) বিকালে পৌর শহরের মাছ বাজারে।
‎
‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ করন, বাজারজাত করন, ক্রয় ও বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে উপজেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হয়। এদিকে সোমবার বিকালে মৎস্য ব্যবসায়ীরা পৌর বাজারে ইলিশ মাছ বিক্রয় করছেন এমন অভিযোগ উঠে। খবর পেয়ে পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে পৌরসভার রামধাস ধনিরাম মাঝিপাড়া এলাকার হেসকার দাসের ছেলে নিখিল চন্দ্র (৪২) এর কাছে ১০ কেজি ইলিশ মাছসহ তাকে আটক করা হয়। এ সময় অপর এক ব্যবসায়ী সুধির দাস (৩২) সাড়ে ৭ কেজি মাছ রেখে পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুধির দাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং সাড়ে ১৭ কেজি ইলিশ মাছ জব্দ করেন। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তিনি জরিমানা দিয়ে মুক্তি পান। জব্দকৃত ইলিশ মাছ গুলো স্থানীয় এতিম খানায় দেয়া হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার ও সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
‎
‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় ২৫শে অক্টোবর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। যাতে কেউ মাছ ধরা ও বাজারজাত করতে না পারে।
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘন করার অপরাধে ৫(১) ধারায় জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo