• সমগ্র বাংলা

গোপালপুরে জামায়াতে ইসলামী’র কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ভোটকেন্দ্র প্রধানদের নিয়ে জামায়াতে ইসলামী একটি কর্মশালা আয়োজন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান। এছাড়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ, আলমনগর ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এজন্য ভোটকেন্দ্রভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা আরও বলেন, জনগণ এবার জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তারা মনে করে, একমাত্র জামায়াতই পারে একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে। এসময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo