• সমগ্র বাংলা

‎প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে তুরাগ নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে বিজয়া দশমীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
‎
‎শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাপাইর ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
‎
‎নিহত শিশু অঙ্কিতা মনি দাস (৪) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাস মনি দাসের মেয়ে। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)।
‎
‎এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলী এলাকার একটি নৌকা ডুবে যায়। তখন অধিকাংশ যাত্রী সাতরে তীরে উঠলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়।
‎
‎খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের খুঁজে না পাওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে চাপাইর ব্রিজের কাছে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে তন্ময় এখনও নিখোঁজ রয়েছে।
‎
‎ডুবুরি দলের জোন কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, ‘চাপাইর ব্রিজের কাছে ডুবে যাওয়া নৌকার নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।’

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo