ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার গভীর পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ২১ জনকে যৌথ অভিযানে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
বুধবার (১ অক্টোবর) গভীর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুসহ একদল মানুষকে পাহাড়ি এলাকায় একটি ঘরে জিম্মি করে রাখা হয়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
পরে ঘরটি তল্লাশি করে নারী ও শিশুসহ মোট ২১ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।
উদ্ধার হওয়াদের পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফেরত পাঠানোর জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লে. কমান্ডার সিয়াম-উল-হক।
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)