• সমগ্র বাংলা

ফরিদপুরে বিশ্ব লায়ন্স দিবস ও অক্টোবর সেবা কর্মসূচি উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বিশ্ব লায়ন্স দিবস ও সাত দিন ব্যাপী অক্টোবর সার্ভিস কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। "দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি" এই স্লোগানকে সামনে রেখে বুধবার  লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির পক্ষ থেকে দিবসটি উপলক্ষ্যে শহরের আলিপুর লাভলু সড়কে লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঘোড়ার গাড়ি, পিকাপসহ বিভিন্ন যানবাহনের র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সাত দিন ব্যাপী সেবামুলক বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়।  

ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ ও ফ্রি চিকিৎসা, অসহায় ও গরিব রোগীদের জন্য চক্ষু ক্যাম্প,  মানসিক স্বাস্থ্য ও কল্যাণকর বিষয়ক আলোচনা সভা,  মানবাধিকার ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ সহ গরিব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের করা হবে।  লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির পক্ষ থেকে এই কার্যক্রম ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির সভাপতি লায়ন্স অনু বিনতে করিম ও সাধারণ সম্পাদক লায়ন্স সাইফুল ইসলাম এর নেতৃত্বে এই কর্মসুচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর লায়ন্স ক্লাবের লায়ন্স মোহাম্মদ মহসিন শরীফ, লায়ন্স একেএম শামসুল আলম, লায়ন্স মশিউর রহমান জাদু মিয়া, লায়ন্স মোস্তাফিজুর রহমান লাভলু, লায়ন্স রাহাত হাসান, লায়ন্স পারভেজ শেখ, লায়ন্স সুমন মিয়া, লায়ন্স সুলতানা মাহমুদ খান, লায়ন্স পারভেজ সাজ্জাদ, লায়ন্স এসএম দুলাল, লায়ন্স এমডি জাহিদুল হাসান, লায়ন্স মহিদুল ইসলামসহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দরা। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo