ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলা পশ্চিম সুতারপাড়া এলাকায় একটি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে নারীসহ ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল করিম (৫২), মিথিলা আক্তার (১৪), মিম (১৬), আসমা আক্তার (৪০), রুপা (৩৫), মায়মোনা আক্তার (১৬)। আহত ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৪৫ ধারা জারি থাকলেও স্থানীয় আরিফ ও শাওনের নেতৃত্বে মঙ্গলবার সকালে প্রবাসী শেখ জাহিদুল ইসলামের বাড়িতে ভেকু দিয়ে বাড়ি ভাংচুর চালায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে তাদের মারধর করে। এসময় আহত হয় নারীসহ ৬জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ভেকু জব্দ করে চালকসহ তিনজনকে আটক করে দোহার থানায় সোপর্দ করেন এলাকাবাসী। এদিকে ঘটনার বিষয়ে জানতে আরিফ ও শাওনের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। বাড়ির এক সদস্য মাকসুদা জানান স্থানীয় এক শালিশীতে তাদের জমি দখল নিতে বলা হয়েছে।
এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলী বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

মন্তব্য (০)