• সমগ্র বাংলা

দিনাজপুরে জাপা নেতাদের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন, সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় পার্টির দিনাজপুরের নব গঠিত আহবায়ক কমিটির নেতারা হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন। সেই সাথে সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। 

সোমবার রাতে শহরের পুর্ব কালিতলা মন্ডপ পরিদর্শন করেন নব গঠিত জেলা কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং জেলা কমিটির সদস্য সচিব বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, রোকেয়া বেগম লাইজু,  লাইসুর রহমান লাবু, মীর আনিসুজ্জামান মিলন,আজিম উদ্দিন বাবু, আবুল কালাম আজাদ বাবু, নাসিম খান পীরু, শাহিন এবং সুবল চন্দ্র দাসসহ অন্যান্যরা। 

জাতীয় পার্টির নেতাদের মন্ডপ কমিটির পক্ষে অভ্যর্থনা জানান আশিষ কুমার ব্যানার্জী বাপ্পীসহ অন্যান্যরা।  

এসময় কুশলাদীর খোজ খবর নেওয়াসহ সম্প্রদায়ের দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের সহযোগিতার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তারা। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo