• সমগ্র বাংলা

মাদকের টাকার জন্য পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে স্ত্রীকে শারীরিক নির্যাতন মাদকাসক্ত স্বামীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে স্ত্রীর উপর চালানো হয় শারীরিক নির্যাতন। শরীরে সিগারেটের আগুনের ছেঁকা দিয়ে চালানো হয় নির্যাতন। নির্যাতন করে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করে মাদকাসক্ত স্বামী।

 সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের।

ভুক্তভোগী রিয়া মনি (১৮) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের মো. জামাল উদ্দিন ফকিরের মেয়ে।  

অভিযুক্তরা হলেন, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে কামাল হোসেন (৪০) ও কায়েসের ছেলে মোজাম্মেল (৩০) 

রিয়া মনি জানান, মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর)  রাতে আমি শুয়ে ছিলাম। হঠাৎ দেখি আমার সামনে চারজন লোক দাঁড়িয়ে আছে। আমি তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, তোমার স্বামী তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। এখন তুমি আমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক কর ।এ কথা শুনে আমি কান্নাকাটি শুরু করি। পরে স্বামীকে প্রশ্ন করলে সে স্বীকার করে যে, ইয়াবা কেনার টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে। আমি রাজি না হওয়ায় স্বামী আমার গায়ে সিগারেটের আগুন দিয়ে শরীর ঝলসে দেয়। এরপর আমার স্বামী  সাফ জানিয়ে দেয় তাদের কাছ থেকে টাকা নিয়েছে মাদক সেবন করতে। এজন্য শারীরিক সম্পর্ক করতে হবে। এই বলে আমাকে নির্যাতন শুরু করে। রাজী না হওয়ার কারণে সিগারেটের আগুন দিয়ে ছেঁকা দেওয়া হয় শরীরের বিভিন্ন জায়গায়। 

তিনি আরও জানান, গত একবছর পূর্বে আমার স্বজনরা মাদকাসক্ত স্বামীর সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর থেকে আমার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। শরীরের এমন কোন জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। যেকোনো সময় আত্নহত্যা করে মুক্তির পথ বেঁচে নিতে হবে।  

এবিষয়ে অভিযুক্ত স্বামী কামাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই সে পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আজ সোমবার রাতে এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। 

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo