প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শেখ(২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের চালকসহ ২ জন আহত হয়।
সোমবার রাত ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলী শিবরামপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শোভন শেখ মাগুরা জেলার শেখ মিজানুর রহমানের ছেলে। তার বাবা ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড চাকুরি করেন। নিহত শোভন শেখ জেলার সদর উপজেলার বৈঠাখালী দয়ামপুর গ্রামে মামা টোকন শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এই ঘটনায় একই গ্রামের মোঃ দুদু মোল্লার ছেলে আব্দুল্লাহ(২১) ও শহরের গোয়ালচামট এলাকায় মিলন(২২) আহত হয়েছে।
নিহতের প্রতিবেশি ফরিদ শেখ জানান, মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি আসার পথে শিবরামপুর এলাকায় ভ্যানের পিছনে ধাক্কা লাগে। সাইকেলের পিছন থেকে শোভন ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।
রাতে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদউজ্জামান জানান, শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। এসময় মোটরসাইকেলের অপর দুই যুবক আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

মন্তব্য (০)