• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সনদপত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটড এর কুড়িগ্রাম শাখায় প্রকল্পের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় তৃতীয় ব্যাচের সনদপত্র বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের রংপুর বিভাগীয় প্রধান মোঃ আতাহার আলী, এছাড়াও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর কুড়িগ্রাম শাখার উপস্থিত ছিলেন, মোঃ হোসেন আল ফাহাদ (ট্রেইনার ডিজিটাল মার্কেটিং), মোঃ শাহনেওয়াজ হোসেন (ট্রেইনার গ্রাফিক্স ডিজাইন), মোঃ সাব্বির হোসাইন (ট্রেইনার ডিজিটাল মার্কেটিং) এবং কো-অর্ডিনেটর মোঃ আব্দুল আজিজ, মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।
‎
‎এই প্রকল্পের মাধ্যমে তরুণরাঃ
‎গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব টেকনোলজি ইত্যাদির বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছে।
‎
‎ঘরে বসেই আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে আয় করার সুযোগ পাচ্ছে।
‎
‎চাকরির পাশাপাশি অনেকেই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে।
‎
‎দেশের তরুণরা স্বনির্ভর, দক্ষ জনশক্তি ও ডিজিটাল বাংলাদেশের কার্যকর অংশীদার হয়ে উঠছে।
‎
‎প্রশিক্ষণ শেষে মেন্টরিং সাপোর্টঃ
‎প্রশিক্ষণ শেষ হওয়ার পরও এখানেই কার্যক্রম থেমে থাকে না। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর অভিজ্ঞ মেন্টরগণ নিয়মিত মেন্টরিং সাপোর্ট সেশন পরিচালনা করেন, যেখানে প্রশিক্ষণার্থীরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সরাসরি কাজ করার জন্য গাইডলাইন পান।
‎
‎এই সাপোর্ট সেশনে
‎
‎মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কৌশল
‎
‎প্রজেক্ট ডেলিভারি, বিডিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট
‎
‎নতুন টুলস ও আপডেট তথ্য
‎
‎আয়ের সর্বোচ্চ সুযোগ তৈরির দিকনির্দেশনা
‎
‎প্রদান করা হয়, যাতে প্রশিক্ষণার্থীরা বাস্তবিকভাবে আয় করতে সক্ষম হন।
‎
‎ফ্রিল্যান্সিং শেখার উপকারিতাঃ
‎এই প্রকল্পে অংশগ্রহণকারীরা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং স্কিল অর্জন করেছেন। প্রশিক্ষণ শেষে তাদের জন্য রয়েছে বিশেষ মেন্টরিং সাপোর্ট সেশন, যেখানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মেন্টররা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ পেতে সরাসরি সহায়তা দেন। নিয়মিত আপডেট ও কৌশল জানানো হয়, যাতে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং থেকে ধারাবাহিক আয় করতে পারে।
‎
‎যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প” ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর তত্ত্বাবধায়নে বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo