• সমগ্র বাংলা

সার নীতিমালা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএফএ’র সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। আজ সোমবার দুপুরে শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-বিএফএ’র সভাপতি মোঃ আকবর হোসেন লিখিত বক্তব্যে বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন হতে যাচ্ছে। এটাকে আমরা যুগপোযোগী সিদ্ধান্ত বলে মনে করছি কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করা হয়েছে তা বিতরণ ব্যবস্থায় কখনও সুফল বয়ে আনবেনা। কারণ এতে করে অবকাঠামোগত ঘাটতি, পরিবহন ব্যবস্থার ঘাটতি ও আর্থিক ব্যাপারে নিরাপত্তাহীনতা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

এ সংক্রান্ত প্রেক্ষাপট বিবেচনা করে এসাসিয়েশনের পক্ষ হতে ৮ দফা দাবি তুলে ধরে তার বাস্তবায়নের জন্য সরকারের নিকট অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo