• সমগ্র বাংলা

বিদ্যমান নীতিমালা বহাল রাখার দাবিতে সার ডিলারদের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বিদ্যমান সার নীতিমালা বহাল রাখাসহ ৮ দফা দাবিতে আজ সোমবার দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছেন বিসিআইসির সার ডিলার বাংলাদেশ ফাটিলাইজার এসোসিয়েশনের নেতারা। জেলার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার বরাদ্ধ এবং ১৫ বছর আগে নির্ধারিত বস্তাপ্রতি কমিশন ১শত টাকা থেকে বাড়িয়ে ২শত টাকা নির্ধারনসহ ৮ দফা দাবি পেশ করেছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন এসোসিয়েশনের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হুসেন। এসময় উপস্থিত ছিলেন, কমিটির নেতা জহুরুল হক খান, আকবর হোসন, শাহীদ আলী, মশিয়ার রহমান, মকসেদুর রহমানসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরে বিসিআইসির ১৩০ জন এবং বিএডিসির নিয়োজিত আরো ২৭০ থেকে ২৮০ জন ডিলার রয়েছে। ২০০৯ সালের বিতরন নীতিমালা পরিবর্তন করা হলে তাদের ৩০ বছর ধরে চলা ব্যবসা ক্ষতিগ্রস্হ হবে। ডিলার বৃদ্ধির সাথে সারের সরবরাহ বাড়ানো না হলে কৃষকের দোরগড়ায় সার পৌছাবেনা। বাজারে সারের ঘাটতি নন ইউরিয়াভূক্ত সারের। কৃষি সম্প্রসারন চাহিদার তুলনায় ৪০ শতাংশ সরবরাহ করে থাকে। ইউরিয়ার পাশাপাশি টিএসপি, ডিআইপি সারের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। চাহিদামত সরবরাহ বাড়ানো হলে সুলভ মূল্যে কৃষকের কাছে সার পৌছানো সম্ভব হবে। কিন্ত শুধু ডিলার বাড়ানো হলে সার নিয়ে টানাটানির কারনে ব্যবস্হাপনা বিপর্যস্ত হলে কৃষক ক্ষতিগ্রস্হ হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সারের ডিলার বৃদ্ধিতে তাদের কোন আপত্তি নেই। সেই সাথে বাড়াতে হবে চাহিদা মত সার সরবরাহ।

একই দাবিতে অন্যান্য জেলাতেও ডিলাররা সংবাদ সম্মেলন করেছেন বলে জানিয়েছেন তারা। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলন কর্মসূচিতে যাবেন বিসিআইসির সার ডিলাররা।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo