ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাংকো মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে আসার পরও দফায় দফায় মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন। দশজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...
বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

মন্তব্য (০)