• সমগ্র বাংলা

চট্টগ্রামে সি .এন. জি. তে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ন ও নগদ টাকা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : বন্দর  নগরী চট্টগ্রামের পুলিশ সি এন.জি.তে ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ন ও  নগদ অর্থ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর  সকাল ৬টার দিকে  নগরীর কল্পলোক আবাসিক এলাকা হতে সাইফুল ইসলাম (৩৯) নামের ব্যাক্তি সস্ত্রীক  বাড়ীর উদ্দেশ্যে সি. এন. জি (অটোরিকসা) যোগে পুরাতন রেল  ষ্টেশনের  গ্রামীন মাঠ এলাকায় গিয়ে অটোরিকসায়  ভুলে তাদের  ৮ ভরি স্বর্ন ও নগদ অর্থের  ব্যাগ ফেলে নেমে যায়। এদিকে অনেক খুঁজাখুজির পর ও না পেয়ে সাইফুল কোতয়ালী থানায় অভিযোগ  করেন।
 কোতয়ালী থানার ও সি আবদুল করিম  মীর মুহাম্মদ সেলিমের নেতৃত্বে উপ-পরিদর্শক বাহার মিয়া ও উপ-পরিদর্শক তারেকুল ইসলাম সহ একটি গঠন করেন।
 টিম টি  থানার সি.সি.টি ভি র ফুটেজ বিশ্লেষন করে  সি এন.জি, টি র (অটোরিকসা) রেজি: নম্বর  চট্ট-মেট্রো-থ-১২৫২৩৪ সনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  গোপন সুত্র ও প্রযুক্তির মাধ্যমে চালকের অবস্থান নির্নয় করে  নগরীর বাদিয়ার টেক এলাকা হতে   চালক কে  খুজে বের করে     চালকের বর্ননা মতে  স্বর্ন অলংকার ও নগদ ৪৮ হাজার ৯শ টাকা অক্ষত অবস্থায় উদ্ধারে  সক্ষম হয়।

এ ব্যাপারে কোতয়ালী থানার ও.সি আবদুল করিম বলেন,  যাত্রীর ফেলে যাওয়া অটোরিকসায় স্বর্ন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে গতকাল ২৭ সেপ্টেম্বর সন্ধায়। তবে চালক বা গাড়ীর মালিকের বিরুদ্ধে কোন মামলা  রুজু হয়নি।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo