• সমগ্র বাংলা

বগুড়ার চেলোপাড়াতে তারেক রহমান প্রদত্ত শাড়ী ও ধুতি বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত উপহারস্বরুপ শাড়ী ও ধুতি বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে মহাষষ্ঠীতে শহরের চেলোপাড়া হরিবাসর মাঠে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে ২য় ধাপে ১২'শ মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের পক্ষে সকলের হাতে এই বস্ত্র তুলে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান।

এ সময় তিনি বলেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে দেশব্যাপী বিএনপি কাজ করে যাচ্ছে। শারদ এই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়াসহ সারাদেশের বিভিন্ন প্রান্তে তার উপহার পৌঁছে দিচ্ছেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, আরডিএ বগুড়ার যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল এবং শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, রবিউল ইসলাম দারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo