ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতারসহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সংযোগ সেতু মওলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির প্রবণতা আকস্মিক হারে বৃদ্ধি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় চিলমারী থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান শুরু করে।এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে চিলমারী থানার বাজার এলাকায় একজন ব্যক্তিকে রহস্যজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে চোর চক্রের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য হিসেবে স্বীকার করেন এবং তার তথ্যের ভিত্তিতে চিলমারী থানা এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করে মোট ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ মিলন (২৬), মোঃ হান্নান মিয়া (৩২), মোঃ সাদাকাত হোসেন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫), মোঃ রুবেল মিয়া (২৭)কে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানা এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত ৫ জন চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতারসহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চিলমারী থানা পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান ও গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

মন্তব্য (০)