ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আইনি ভিত্তি সহ জুলাই সনদ বাস্তবায়ন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের সুতী গোরস্থান কেন্দ্রিয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে গোপালপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশের বক্তব্য পেশ করেন টাংগাইল -২ (গোপালপুর -ভুয়াপুর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডঃ মুহাম্মদ আতাউর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ প্রমুখ। এসমাবেশে উপজেলা এবং ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

মন্তব্য (০)