• সমগ্র বাংলা

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজা ও ১টি ট্রাক জব্দসহ চার মাদক কারবারি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৫৮ কেজি ৯'শ গ্রাম গাঁজা ও ১টি  ট্রাক জব্দসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

‎জানা গেছে, র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন ৭নং পলাশী ইউপির মদনপুর সাকিনস্থ চা এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশীকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত ২৮ কেজি ৮'শ গ্রাম গাজা ও ১টি ট্রাক জব্দসহ বকুল হোসেন (৩৩), সজিব আহমেদ আকন্দ (২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎অপরদিকে অন্য একটি অভিযানে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডের মর্ডান মোড়স্থ মোঃ মনিরুজ্জামানের কনফেকশনারী দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১টি টিভির কার্টন এর মধ্যে রক্ষিত ২০ কেজি ১'শ গ্রাম কেজি গাঁজা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী আয়েশা খাতুন (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এছাড়াও গতকাল রাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ান সদর রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন রিয়াম শপিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ কবির হোসেন নয়ন (৩০), পিতা-মোঃ নুরনবী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

১

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৩

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

  • company_logo