• সমগ্র বাংলা

পাবনায় বাপা ও বড়াল বিদ্যা নিকেতনের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ‘নদী ও জলাধার আমাদের প্রকৃতি সংস্কৃতি ও সামাজিক মুল্যবোধের আঁধার’-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল বিদ্যা নিকেতন এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বড়াল বিদ্যা নিকেতন থেকে ব্যানার ফেস্টুন ও বিভিন্ন শ্লোগান নিয়ে একটি র‌্যালী বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

পরে স্কুল প্রাঙ্গণে বড়াল বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষিকা দিল আফরোজ এর সভাপতিত্বে ও বিদ্যালয়টির অঙ্কন শিক্ষক মিলন রব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)'র সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, বর্তমান সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, ডা, এস এম আতিকুল ইসলাম, সাংবাদিক শাহীন রহমান সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের বেঁচে থাকার বাসযোগ্য পৃথিবী গড়তে নদীনালা, খাল-বিল, পুকুর, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কারণেই নদী তার স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে। তাই এই সময় আমাদের খুবই জরুরী হয়ে পড়েছে নদী প্রকৃতিকে বাঁচানো। আমরা নিজের জীবন দিয়ে উপলদ্ধি করছি, নদী বিল হাওড় মাছ প্রকৃতি বৃক্ষ মাটি সবকিছু আমাদের হাত থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রয়োজনে লড়াই করে আমাদের প্রয়োজনে এগুলো ফিরিয়ে আনতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের অংশগ্রহণে নদীর উপর গ্রাফিতি প্রতিযোগিতা। পরে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo