• সমগ্র বাংলা

৫ দফা দাবিতে চাটমোহরে ইসলামি দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ সমমনা ইসলামি দলগুলোর আয়োজনে পাবনার চাটমোহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের বাসস্ট্যান্ড হতে জামায়াতে ইসলামি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার জারদিস মোড়ে গিয়ে শেষ হয়। 

 

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম, নির্যাতনও গণহত্যার বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা আমীর মওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, পৌর আমীর সোলায়মান হোসেন, সেক্রেটারি সাদ্দাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. শহীদুল্লাহ মাস্টার, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের আবু তালহা প্রমুখ নেতৃবৃন্দ।

 

বক্তারা দ্রুত আওয়ামী লীগের বিচার ও তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo