• সমগ্র বাংলা

ফরিদপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি খামারের সক্ষমতা বাড়াতে কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ২০২৫-২৬ আর্থিক সালে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার  ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রে জেলা মৎস্য ভবনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ মনিরুল ইসলাম। 

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৫-২৬ আর্থিক সালে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ মশিউর রহমান। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পরিচালক হারুনুর রশিদ, মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুব হোসেন প্রমুখ। কর্মশালায় জেলার মৎস্য চাষীরা অংশ নেয়।

এ সময় জেলার মৎস্য চাষ বাড়াতে মৎস্য চাষীদের আধুনিকরণ প্রযুক্তি ব্যবহার সহ নানাবিধ ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়। 

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo