• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ শহরে যৌথ বাহিনীর অভিযানে ২৪ মাদকসেবী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় তাদের কাছে মাদক, মাদক সবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের  নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও  সেনাবাহিনীর বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটকের পর যাচাই বাছাই শেষে ১৯ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে একাধিক মাদকের মামলায় ওয়ারেন্টভক্ত। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসেবীর সংখ্যা বেড়ে  যাওয়ায় জেলা কিশোর গ্যাং, হত্যা, চুরি ছিনতাই বেড়ে যায়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করে জেলা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo