• সমগ্র বাংলা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে‌ছে। বুধবার(২৪ সে‌প্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যাল‌য়ের সম্মেলন কক্ষে এই সভা অনু‌ষ্ঠিত হয়। 

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের সভাপ‌তি‌ত্বে সভায় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালী থানার ও‌সি মো. আসাদউজ্জামান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ সভাপতি সঞ্জিব দাস সহ প্রেসক্লাবের সদস্যরা।

সভায় ‌শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‌ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, পূজা উপলক্ষে ‌ফরিদপুরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ‌ প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ‌‌নেওয়া হ‌য়ে‌ছে। একই সাথে ‌প্রত্যেকটা মন্দিরকে যেন ‌‌সিসিটিভির আওতায় আনা হয় ‌সেদিকে লক্ষ্য রাখতে হবে।পূজার সময় ‌ইভটিজিং বা ‌কিশোর গ্যাং এর তৎপরতা ‌বৃদ্ধি না পায় ‌‌সেদিকে সকল‌কে খেয়াল রাখ‌তে হবে। 

তিনি আরো বলেন, পূজা উপলক্ষে ‌এক সপ্তাহ মদের দোকানগুলো ‌বন্ধ রাখা হবে। ডিজে পার্টি করা যাবে না ‌এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‌ সম্পৃক্ত যেমন ‌পুজোর গান ‌‌পুজো সংশ্লিষ্ট গান ‌ পরিবেশন করতে হবে। কেউ যেন পুজোতে গুজব ‌ সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌তে না পারে ‌ সে বিষয়‌টি গুরুত্ব দি‌য়ে দেখ‌তে হ‌বে। 

সভায় জানা‌নো হয়, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‌ কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo