• সমগ্র বাংলা

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম, ২০ জন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশ।


রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর আর্কেডিয়া আবাসিক হোটেল, গার্ডেন আবাসিক হোটেল ও সবুজ বাংলা আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। অভিযানে ২০ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার নারী-পুরুষ রয়েছেন। পুলিশের দাবি, আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে এসব স্থাপনায় অসামাজিক কার্যক্রম চলে আসছিল। স্থানীয়দের অভিযোগ, হোটেল মালিকরা মুনাফার লোভে রাতের পর রাত এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, অথচ প্রশাসনের তৎপরতা ছিল সীমিত।

অভিযানের পর কেএমপি সদর থানার এক কর্মকর্তা বলেন, অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আবাসিক হোটেলের নামে অবৈধ ব্যবসা কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

শহরের সচেতন নাগরিকরা এ অভিযানে স্বস্তি প্রকাশ করে বলেন, পরিবারের সঙ্গে ভ্রমণ বা থাকা নিয়ে আতঙ্কে থাকতে হয় এসব হোটেলের কারণে। তারা প্রশাসনের কাছে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

খুলনায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যক্রম নতুন নয়। তবে এবারের অভিযানের মাধ্যমে আবারও স্পষ্ট হলো—আইনের ফাঁকফোকর ব্যবহার করে এ ধরনের হোটেল ব্যবসা ফুলেফেঁপে উঠছে।

এরআগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে খুলনা সদর থানা পুলিশ শহরের আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নারীসহ ৯ জনকে আটক করে পুলিশ।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo