• সমগ্র বাংলা

মুক্তাগাছায় জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশী উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের দলীয় প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ।

এছাড়া মাহফিলে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শামছুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তাফা রায়হান এবং তারাটি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুল বারেক। সীরাত মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo