ছবিঃ সিএনআই
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম সওদাগর হত্যা মামলার প্রধান আসামি লাভলু(৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক লাভলু লোহাগাড়া উপজেলার আধুনগরের ৮নং ওয়ার্ডের ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের ঘটিয়ার পাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচাত ভাই লাভলুর কোদালের কোপে জেঠাতো ভাই শাহ আলম সওদাগর নিহত হন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, লাভলু ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামী। হত্যাকাণ্ডের পর থেকে সে এলাকা ছাড়া ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত লাভলুকে সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)