ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সাম্য ও সম্প্রীতির সেতুবন্ধনে উজ্জীবিত হোক দুর্গোৎসব এমন স্লোগানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক নয়ন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি'র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু প্রমুখ।
এ সময় উপজেলার ১১২ টি পূঁজা মন্ডপের অধিকাংশ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সকলের জীবনের প্রতিটি মুহুর্ত যেন সুন্দর, সম্পৃতির, মসৃণ ও সুখময় হয় এ আলোকে বক্তব্য রাখেন, কিরণ চন্দ্র রায়, দিলীপ কুমার সরকার, রতন কুমার বর্মণ, দিপালী রাণী, গৌতম চন্দ্র রায় প্রমূখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)