ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার আলাপদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোকা আলাপদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে আক্তার হোসেন ও ওমর ফারুক খোকা শুক্রবার দুপুরে গাছের ডাব পাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই ছুরি নিয়ে একে অপরকে আঘাত করে। আক্তার হোসেন তার ছোট ভাই খোকাকে বুকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার পর থেকে পালিয়ে যায় বড় ভাই আক্তার হোসেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খান জানান,
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ভাই আক্তার হোসেন পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)