ছবিঃ সিএনআই
পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মইনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. সুজন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পিআইও রাজীব বিশ্বাস, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন প্রমুখ।
এছাড়া রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, পূজা উদযাপন পরিষদের জেলা নেতা প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা সহ-সভাপতি মুরারী মোহন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, ঐক্যফ্রন্ট উপজেলা সেক্রেটারি দীপঙ্কর শিকদার ও শান্ত্বানু সরকার উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যথাযথ শৃঙ্খলার সাথে পূজা উদযাপনের নানা দিক নিয়ে আলোচনা হয়। এসময় উপজেলার ১৪৩টি পূজা মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিরা সভায় যোগ দেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)