ছবিঃ সিএনআই
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল মডেল সম্ভাবনা বা পদ্ধতির সমস্যা ও সম্ভাবনার বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে স্বমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে উত্তরণ কর্তৃক আয়োজিত হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের আরাফাত হোসেন।
বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক,পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামান প্রমুখ।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...
বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

মন্তব্য (০)