• সমগ্র বাংলা

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন বাংলাদেশী নারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক হয়ে প্রায় দুই বছরের সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক বাংলাদেশী নারী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে আনুষ্ঠানিক ভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।


ফেরত আসা নারীর নাম রেশমা খাতুন (২৪) তিনি নড়াইল জেলার কালিয়া থানার সেতলবাতে গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ জানুয়ারি বৈধ পাসপোর্টে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন রেশমা খাতুন। এরপর পশ্চিমবঙ্গের বাইকেল্লা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। এ সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। পরে ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ তাকে আটক করে এবং প্রায় এক বছর ১১ মাস বাইকেল্লা কারাগারে সাজাভোগ করতে হয়। কারাভোগ শেষে মানবাধিকার ভিত্তিক একটি সংস্থার উদ্যোগে তার বিষয়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি পান তিনি।


বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, “আনুষ্ঠানিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে রেশমাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”


বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, “দেশে ফেরা রেশমা খাতুনকে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নিজেদের জিম্মায় নিয়েছে।”
সংস্থাটির ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, “দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে রেশমাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।” 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo