• সমগ্র বাংলা

জামালপুরে আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ রাহিম (২০) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহিম আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি জামালপুর পৌরসভার রামনগর এলাকায়। তিনি ওই এলাকার রেজাউল করিমের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,'বিকেলে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামে রাহিম। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম বলেন,'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।'

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo