• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক নিজেও।


সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাঁর মেয়ে আরাত (৬)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান।


পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo