• সমগ্র বাংলা

নদীপথে ভারতে প্রবেশের চেষ্টা, ৩ যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : নৌকা নিয়ে নদীপথে ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে তিনটি বাটন মোবাইল ফোন ও ভারতীয় ৭০ রূপি জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুল হকের ছেলে শামিম হোসেন (২৭), সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ  কর্মকার (২৩) ও শিবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মো. সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।

বিজিবি জানায়, নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তারা। পরবর্তীতে বিজিবির একটি চৌকস টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় ভোলাহাট থানায় আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo