• সমগ্র বাংলা

জামালপুরে বিএনপি নেতার সাথে যুবতীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যুবতীর সঙ্গে আবু বক্কর সিদ্দিক নামে এক বিএনপি নেতার অন্তরঙ্গ মূহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইফবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।  

বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমীকদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

এরআগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ নেতা রায়হান রহমতুল্লাহ রিমুর পক্ষে নির্বাচনী প্রচারণা করে তিনি বহিষ্কার হয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক এক যুবতীকে নিজের বুকের বাম পাশে জড়িয়ে ধরে সেলফি তুলেছে। এ সময় তাদের শরীরে কোনো কাপড় ছিলো না। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা এখন সর্বমহলে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমার বাড়ীতে লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করেছি। সেই মামলার আসামি আমাকে ব্ল্যাকমেইল করতেই এসব করছে।
এ ব্যাপারে উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রথমেই স্বাক্ষাতে কথা বলতে চান। কিছুক্ষন অপেক্ষা করার আবার যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান রতন বলেন, ‘আমি ছবি দেখি নাই। দেখলে বলতে পারবো। ছবি না দেখে কোনো মন্তব্য করতে পারবো না।’

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo