• রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ কর্মসূচিকে ঘিরে ভাঙ্গায় সরকারি অফিস ও থানায় নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ভাঙ্গা ঈদগাহ চত্ত্বর থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ বলেন, ফরিদপুর-৪ আসন থেকে আলগি ও হামিদদী ইউনিয়নকে কেটে নেয়ার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছিলাম। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দেয়ার পর আমরা আন্দোলন প্রত্যাহার করে নেই। কিন্তু এই সুযোগে তারা গোপালগঞ্জের মত ভাঙ্গাকেও অস্থিতিশীল করে জাতীয় নির্বাচন বানচালের পায়তারা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচার দাবি করছি। 

এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা ও ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

১

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

২

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৩

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৪

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

  • company_logo