• রাজনীতি

কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর চাইছে: সালাহউদ্দিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, জাতীয় স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থের চিন্তা করলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে, আর পতিত স্বৈরাচার সুযোগ নেবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, ‘প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ংকর পরিণতি নিয়ে আসবে।’

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি।’

সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি।

বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনও প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না, যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যেকোন সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ।

 

মন্তব্য (০)





image

‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার পরিচালনায় ‘কিচেন কেবিনে...

image

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখী হওয়ার আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি...

image

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে: ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ...

image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

  • company_logo