• সমগ্র বাংলা

তিস্তার পানি নেমে স্বস্তি, শঙ্কা কাটেনি বন্যাপ্রবণ এলাকায়

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পেলেও আজ সকাল থেকে পানি নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে লালমনিরহাট ও আশপাশের এলাকাগুলোতে।
‎
‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার এবং সকাল ৯টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার।
‎
‎এর আগে সোমবার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
‎
‎তবে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে তিস্তার পানি আবারও বাড়তে পারে। পাশাপাশি ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সকাল ৬টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও সকাল ৯টায় তা আরও কমে ১৭ সেন্টিমিটার নিচে নামে।
‎
‎এর আগে তিস্তার পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। তবে রাতারাতি পানি নামতে শুরু করায় এসব এলাকার অনেক জায়গায় এখন পানি কমে গেছে। বিশেষ করে পাটগ্রামের গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী ও নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া ও পলাশী এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে।
‎
‎খুনিয়াগাছ ইউনিয়নের বাসিন্দারা জানান, হঠাৎ পানি বেড়ে অনেক পরিবার পানিবন্দি হয়েছিল। কিন্তু দ্রুত পানি নেমে যাওয়ায় এখন স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাবাসীর শঙ্কা, বৃষ্টি চলমান থাকায় আবারও পরিস্থিতির অবনতি হতে পারে।
‎
‎পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, আগেই জানানো হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। সোমবার তা ওপরে উঠলেও তা আজ সকালে নেমে গেছে। আপাতত উজানে পানি বৃদ্ধি পাচ্ছে না, তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo