• সমগ্র বাংলা

নওগাঁয় বিএনপির নেতার ব্যাগে গাঁজা, হাতে মোবাইল ডিবির অভিযানে ফাঁস হলো সব!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

এর আগে, একই দিন সকাল ১০টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আমিরুল ইসলাম, সঙ্গে ছিলেন এএসআই সাহাবুদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন:  বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন ( ৪০) । তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।

ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫)

মৃত রফিকউল্লাহ’র ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মুরাদপুর, বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অন্য জেলা থেকে একটি বাসযোগে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়।

এসময় দেখা যায়, মোমিনুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগ রুবেল ও সোনিয়ার কাছে হস্তান্তর করছেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কচটেপ মোড়ানো ৫টি প্যাকেট থেকে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও পাওয়া যায় নগদ ৯,৩০০ টাকা এবং চারটি মোবাইল ফোন।

ফারজানা হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মোমিনুল বিভিন্ন জেলা থেকে মাদক সরবরাহ করে, আর রুবেল ও সোনিয়া স্থানীয়ভাবে তা বিক্রি করে থাকেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।”

তিনি আরও জানান, মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo