• সমগ্র বাংলা

পূজার নামে ডিজে পার্টি বন্ধ প্রস্তুতি সভায় আলোচনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশে হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের বসবাস। সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা সৃষ্টি কারীরা কখনও দেশের ভালো চায় না। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।

সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ এসব বলেন।

তিনি বলেন, ‘সরকারী নির্দেশনা মেনে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে। কোন দর্শনার্থীর সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাবে না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে, পূজায় কোন প্রকার আতশবাজি ব্যবহার করা যাবে না, প্রতি দুর্গা মন্দিরে একটি রেজিষ্টার থাকতে হবে। ডিজে পার্টি সম্পূর্ণ বন্ধ থাকবে।

ইউএনও মাসুম বিল্লাহ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে ও পূজা সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজায় যাতে কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে তার জন্য কোটালীপাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক ভাবে কাজ করবে।

তিনি আরো বলেন, পূজা মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। চলতি বছরে কোটালীপাড়া  উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২১টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য সকল সচেতন নাগরিককে সচেতন হয়ে সরকারি নির্দেশনা না মানার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন। এছাড়া শান্তিপূর্ণ পূজা উদযাপনে প্রতিটি ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি। 

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, উপজেলা পূজা উদযাপন নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সভায় পূজা চলাকালীন, পূর্ববর্তী ও পরবর্তী করনীয়/বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে, পূজা উদ্যাপন কমিটির করনীয়/বর্জনীয়, পূজা চলাকালীন নিরাপত্তা, প্রতিমা বিসর্জন এবং পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে  বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo