• সমগ্র বাংলা

জামালপুরে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযানে ২০৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি দুলাল মিয়া (৪৫)কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় মেলান্দহ বাজারস্থ ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। আটক দুলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।

পুলিশ জানায়, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার নির্দেশনায় এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে দুলালকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ২০৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।

অভিযানে এসআই মো. সাজেদুল ইসলাম খান, এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল অংশ নেন।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করে, ইয়াবাগুলো সে মাহমুদপুর বাজারের মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুলের (৪৮) নিকট বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুলালকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo