• সমগ্র বাংলা

মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জের তিনটি এলাকাকে যুক্ত করার দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জের আদমজী ও বন্দর উপজেলার মদনপুর এলাকাকে যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন সংগঠন। ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

সংগঠনের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জবাসী, প্রেসক্লাব, সিপিবি, ছাত্র ফেডারেশন ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, অসহনীয় যানজটের কারণে নারায়ণগঞ্জের মানুষ বছরের পর বছর ধরে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। এই জনভোগান্তি নিরসন করতে হলে নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনা খুবই জরুরি। তাই নারায়ণগঞ্জবাসির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর সহ কয়েকটি এলাকাকে এর আওতায় আনতে ইতিপূর্বে পরিকল্পনায় আনা হলেও এখন তা বাতিল করা হয়েছে। ফলে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে চরম ক্ষোভ সষ্টি হয়েছে। অবিলম্বে নারায়ণগঞ্জবাসির দাবি বাস্তবায়ন করা না হলে মেট্রোরেলের প্রধান কার্যালয় ঘেরাও সহ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারী দেন বক্তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo