• রাজনীতি

ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। এরপর জবাব দেওয়ার জন্য সময় চান বিএনপির এই নেতা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। মঙ্গলবার নোটিশের জবাব দিয়েছেন তিনি। 

পদ স্থগিতের চিঠিতে ফজলুর রহমানকে টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের মর্যাদা, দলের নীতিমালা ক্ষুন্ন হয় এবং জনসাধারণের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাবে ফজলুর রহমান লিখেছেন, ‘আমার দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ আমি করিনি এবং করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের বিচার বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে। আমি আশা করি, সুবিচার পাব এবং দলের বৃহত্তর স্বার্থে যেকোনো সিদ্ধান্তের প্রতি সর্বদা অনুগত থাকব।’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।

 

মন্তব্য (০)





image

‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার পরিচালনায় ‘কিচেন কেবিনে...

image

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখী হওয়ার আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি...

image

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে: ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ...

image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

  • company_logo