• রাজনীতি

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান করেছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

লন্ডনে সফর শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের পক্ষ থেকে এ বার্তা নেতাকর্মীদের পৌঁছে দেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।’

এই নেতা বলেন, ‘দলের সব স্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার মধ্যে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।’

এদিকে, ১২ দিনের সফল লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo