• রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ (২৮ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যা ৭টায় নেওয়া হবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে।

সর্বশেষ গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভার কেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান খালেদা জিয়া।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।

টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানসহ গত ৬ মে লন্ডন থেকে তিনি দেশে ফেরেন।

৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo