ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্ত্রী মেহবুবা আলমসহ জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এ ছাড়া স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২ কোম্পানির ২ লাখ ২১ হাজার ৫৬৪ শেয়ার ফ্রিজ করা হয়েছে। একইসঙ্গে তার ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে তার স্ত্রী মেহেবুবা আলমের নামে নরসিংদীতে থাকা ২ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ১৯০ টাকার জমি ক্রোক আদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে।
এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাত কোম্পানির ১৪ হাজার ৯৭২ শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)