• অপরাধ ও দুর্নীতি

নান্দাইলে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৪ এর ময়মনসিংহ নগরীর বাইপাস কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট নান্দাইল থানায় হস্থান্তর করা হয়েছে।
‎
‎গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৩), শাবলু মিয়ার ছেলে মমিন উদ্দিন (২৩) ও মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশটি অবস্থিত ম্যাজিক সোয়েটারের ১৬ বছর বয়সী গার্মেন্টস কর্মী মামুন মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে ১৮ জুলাই সন্ধ্যার পর গার্মেটস ছুটি হলে গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে উন্দাইল কলাবাগান নামক স্থানে নিয়ে প্রেমিক মামুন মিয়া সহ ৩ বন্ধু মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং-২২।
‎
‎উক্ত ধর্ষণের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে ময়মনসিংহ র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এ ঘটনায় পৃথক অভিযানে চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে শাকিল মিয়াকে ও কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মমিন উদ্দিন  ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। তবে এ ঘটনার মূল আসামি প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে ব্রিফিংয়ে জানান র‍্যাব-১৪।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo