• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার প্রধান আসামী বহিষ্কৃত যুবদল নেতা লোকমান গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা ভাঙচুর ও ম্যানেজারকে আহত করা মামলার প্রধান আসামী সেই বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (০২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ 

রোববার (৩ আগস্ট) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ পাবনা।

গ্রেপ্তারকৃত লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এছাড়া একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (১ আগস্ট) রাতে তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় ভাংচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে। 

অভিযুক্ত লোকমান হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখা থেকে তিন লক্ষ টাকা ঋণ নেয়। দীর্ঘদিন যাবৎ উক্ত ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে বিজ্ঞ আদালতে ঋণখেলাপী মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন তার সহযোগীদের নিয়ে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় প্রবেশ করে ব্যাংক ভাংচুর করে। ঐ সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা তাদের বাধা দিলে লোকমান হোসেন এবং তার সহযোগীরা ব্যাংক ম্যানেজার সহ ব্যাংকের মূখ্য কর্মকর্তা এবং সিনিয়র অফিসারগনণকে মারধর করে আহত করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

পরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল শনিবার বিকেল ছয়টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত লোকমানকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo